সুমন সুবহান | হোম

আমার নির্বাচিত সমূহ

লাস্ট, লাভ এন্ড আদার স্পাইসেস অভ লাইফ

নির্বাচিত গল্প

নির্ধারিত সীটে বসতে না বসতেই রুপালী ডানার প্লেনটা টেকঅফের প্রস্তুতি নিল। এন্টেবে থেকে দুবাই যাবার পথে নাইরোবিতে ট্রানজিট ছিল, সেটাকেই এক্সটেন্ডেড করে জাঞ্জিবারে ঘুরতে এসেছিলাম। ল্যাপটপ আর ক্যারি অন লাগেজ ওভারহেড বিনে রেখে কোমরের সীটবেল্ট বাঁধতে বাঁধতে জানালার বাইরে তাকালাম। যথারীতি উইন্ডো সিট। আমার জানালায় নীল জলরাশি আগলে রাখা বাদামী সৈকত ক্রমশ হারিয়ে যাচ্ছে। ভারত মহাসাগরের কপোলে ছোট্ট টিপের মতো জাঞ্জিবার দ্বীপপুঞ্জে কয়েকদিন ছুটি কাটিয়ে নতুন কর্মস্থল ইটালির ব্রিন্দিসিতে জাতিসংঘের স্থায়ী লজিস্টিক বেইজে যোগ দিতে যাচ্ছি। ছুটি মানে তো দিনভর ঘুরে বেড়ানো অথবা বিচ চেয়ারে আধশোয়া হয়ে চিল্ড করোনা বিয়ারের সাথে রোস্টেড পিনাট আর সমুদ্রের ঢেউ গুনতে থাকা, হাতে ‘রুমি’স লিটল বুক অব উইজডম।’

আরও পড়ুন

জলের কাছে যাবো

নির্বাচিত কবিতা

এই শহরের নিওন আলোয় একটা সময় স্বপ্ন ভেসে বেড়াতো, এক সরোবর প্রতীক্ষা নিয়ে কারো কাজল গভীর চোখ সেই স্বপ্ন মেখে নিবে বলে- চকোরীর চোখে চেয়ে থাকতো। একজন প্রেমিক আকাশ হবে বলে জোছনা ভেজা বুকে- নগরীর নিস্তব্ধতা কেড়ে নিয়ে রাত জাগতো- কোজাগরীর উষ্ণতা মাখবে বলে রাত জাগতো।

আরও পড়ুন

ফুটনোটে জলছাপ

নির্বাচিত নিবন্ধ

কবিতায় যার বর্ণনা দেয়া হয়েছে তিনি ছিলেন উরুকের রাজা, আজ থেকে সাড়ে চারহাজার বছর আগে তিনি প্রাচীন উরুক রাজ্য শাসন করেছেন। তার নাম গিলগামেশ, সুমেরীয় ভাষায় বিলগামেশ। তাকে নিয়েই প্রায় ২১০০ খ্রিস্টপূর্বে প্রাচীন লোকেরা প্রজন্মান্তরে লিখে গেছেন “এপিক অফ গিলগামেশ”। ধারণা করা হয় এর লেখক হয়তো একজন নয়। উদাহরণ স্বরূপ, বাল্মীকি রামায়ণ লিখলেও তিনি কিন্তু একাই এর রচয়িতা নন। যুগযুগ ধরে মানুষের মুখে ঘুরেফিরে এসব গল্প, আর তাতে তাদের দৃষ্টিভঙ্গি মিলে ধীরে ধীরে তৈরি হয় একেকটা মহাকাব্য।

আরও পড়ুন

সে আমার প্রেমিকা ছিল

নির্বাচিত আবৃত্তি

বৃষ্টির ছাঁটে ডানা ঝাপটানো শালিকের মতো কফিশপের দরজাটা ঠেলে যে নারী বেরিয়ে গেল একটু আগেও সে আমার প্রেমিকা ছিল, আমাদের দুশো ঊনসত্তর দিন-সাড়ে চার ঘন্টার সম্পর্কে একটু আগে যতিচিহ্ন টেনে দিয়ে সে চলে গেল।
নারী জানতো না চিবুকের লক্ষণরেখা পেরিয়ে আমি কখনও তার শরীরের ভাঁজে তাকাইনি অথচ আমার খুব তাকাতে ইচ্ছে করতো, নিস্পৃহতার পিরান পরে দেখেছি তার মসৃণ গন্ডদেশ গভীর টোল অথবা কপোলের কালো তিলবিন্দু।

আরও শুনুন

বইমেলা ২০২৬ এ এসেছে

একাত্তরঃ পূর্বাপর
একাত্তরঃ পূর্বাপর
প্রি অর্ডার করুন

সোশ্যাল মিডিয়ায় সুমন সুবহানকে অনুসরণ করুন