ভালোবেসে নামটি দিলেম মেঘ,
মেঘ মানে তো জানো-
ঘুমিয়ে থাকা জল, আর বৃষ্টি!
গড়িয়ে পড়া সুখ, মানো বা না মানো।
মেঘ মানে তো আকাশ যাকে
প্রবল ভালোবেসে-
পায়নি,
ফিরে গেছে জমাটবদ্ধ শূন্যতারই কাছে।
আমিই বলি শোনো, মেঘ মানে
বারবার যে ছুঁয়ে গেছে-
ভালোবাসায় আর্দ্র বুকে,
পাহাড়চূড়োর কাছে।
