এই যে এতো জ্বালা-পোড়া
হৃদয় ভাঙ্গে হৃদয় খরা
ছায়ার সাথে বোঝা পড়া
এসব আমার ভালোই লাগে।
ভালো লাগে রক্ত ক্ষরণ
ভালোবাসার তীব্র দহন।
জোছনা জলে সোহাগ ঝরা
নিরোর বাঁশি মাতাল করা
পুড়ছে রোম পুড়ছি আমি
হৃদয় পোড়ে নিদাঘ বেলা
স্বপ্নে ডুবে স্বপ্ন ভেলা
এসব আমার ভালোই লাগে।
নিধুবনে ফিস্ফিসিয়ে, কানের পাশে কী সব বলে
দাও ভিজিয়ে বেনো জলে-হৃদয় জ্বলে।
আমি হয়তো যীশুর মতন
সবার কষ্ট ধারণ করে
কষ্ট সবার করে যতন
যূপকাষ্ঠে দিলেম বলি
অগোচরে পড়লো ঝরে
নিঃস্ব গোলাপ নিঃস্ব কলি
কেউ জানেনি কেউ বোঝেনি
কেমন করে কোন প্রহরে!
