আজ সারাদিন বৃষ্টি; বৃষ্টি সারাদিন।
জানালায় তাকিয়ে, তুমি দেখ আকাশ
বলাকার ভিড়ে ঘর পালানো মেঘ,
তোমার চুলে কেবলি বিষণ্ণ আবেগ
শুকনো প্রেম, শুকিয়ে যাওয়া উচ্ছ্বাস
আর দুচোখে বৃষ্টি; বৃষ্টি সারাদিন।

আজ সারাদিন বৃষ্টি; বৃষ্টি সারাদিন।
জানালায় তাকিয়ে, তুমি দেখ আকাশ
বলাকার ভিড়ে ঘর পালানো মেঘ,
তোমার চুলে কেবলি বিষণ্ণ আবেগ
শুকনো প্রেম, শুকিয়ে যাওয়া উচ্ছ্বাস
আর দুচোখে বৃষ্টি; বৃষ্টি সারাদিন।