তোমাকে ধন্যবাদ প্রিয়তমা
আমার এই ছন্নছাড়া ধূসর জীবনে
তুমি কিছুদিন রঙ চড়িয়েছিলে
অন্যকিছু নয়, ভালোবাসায় ভুলিয়েছিলে
আমার জীবনের যত অপ্রাপ্তি শূন্যতাগুলো
কী করে যেন, সব তোমার হৃদয়ও ছুলো
ভেজা আদরে তা শুধরে দিলে
তোমাকে ধন্যবাদ, তুমি বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে।
