২৯ জুলাই, ২০২৬
বইঃ জলের কাছে যাবোঅনিশ্চিত ভবিষ্যৎ জেনেও প্রাত্যহিক ক্ষুদ্র মায়ায় জড়িয়ে থাকা এবং কাঁচের দেয়ালের মতো ভঙ্গুর এক প্রেমের নিখুঁত দলিল "সুতোর প্রান্তে দাঁড়িয়ে" কবিতাটি। মুঠোফোনের পর্দায় দৈনন্দিন জীবনের খুঁটিনাটি গল্প, খুদেবার্তার ওমে ঘেরা সকাল, কিংবা টেকো বসকে নিয়ে জমে ওঠা খুনসুটি—সবকিছুর আড়ালে লুকিয়ে ছিল না-পাওয়ার সুগভীর এক ব্যাকুলতা। বিচ্ছেদের পরিণতি স্পষ্ট জেনেও ভেজা বালিশ আর রাতজাগা দেয়াল ঘড়িকে সাক্ষী রেখে এক সুতোর প্রান্তে দাঁড়িয়ে ভালোবেসে যাওয়ার এই করুণ মিষ্টি অনুভূতিকে আবৃত্তিশিল্পী নুসরাত রাইসা তাঁর দরাজ, দরদী ও সুগভীর কণ্ঠের উচ্চারণে এক অনন্য মায়াজালে রূপ দিয়েছেন। অসমাপ্ত প্রেমের এই আকুল কাব্যিক সফরের অনুভূতি হৃদয়ে ধারণ করতে আমন্ত্রিত আপনি।