২৬ জুলাই, ২০২৬
চলছে ঘন বর্ষা, এখন বর্ষাকাল। আষাঢ়ের ক্ষ্যাপাটে বৃষ্টির এক মায়াবী আবহে প্রিয়জনকে কাছে পাওয়ার আকুলতা নিয়ে তৈরি হয়েছে এই গানটি। জল-ভেজা জোছনা, মেঘের ঘোর আর ঠোঁটের উষ্ণতায় এক অদ্ভুত রোমান্টিক অনুভূতির গল্প বলে গানের প্রতিটি লাইন। বৃষ্টিভেজা মন আর ভালোবাসার নিখাদ আবেগ যারা পছন্দ করেন, এই গানটি সরাসরি তাদের হৃদয়ে ছুঁয়ে যাবে আশাকরি। আশা করি, বাদল দিনের এই সুর আর কথা আপনাদের এক অন্যরকম ভালোলাগার জগতে নিয়ে যাবে।