সময়ের নিষ্ঠুর পরিহাস: জনি, জিমি এবং এক কালজয়ী হাহাকারের গল্প

লেখালোক এটাসেটা
সময়ের নিষ্ঠুর পরিহাস: জনি, জিমি এবং এক কালজয়ী হাহাকারের গল্প

ছোট এক শহরের গল্প বলি।


পনেরো বছরের জনি, কিশোরী মেয়েটা প্রেমে পড়েছে বাইশ বছরের তরুণ জিমি’র। বয়ঃসন্ধি কালের দুকূল ছাপানো ক্র্যাশ। করুণ আর্তিতে সে ছেলেটাকে বলছে,


Jimmy please say you’ll wait for me

I’ll grow up someday you’ll see

Saving all my kisses just for you

Signed with love forever true.


কিন্তু জনি কবে বড় হবে সে পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য্য নেই জিমি’র। কিশোরীর তরুণী হবার অপেক্ষায় থাকার চেয়ে জীবনে সফল এবং প্রতিষ্ঠিত হওয়াই তার কাছে প্রাধান্য পায়। তাই জনি’র করুণ আহাজারি আর কান্নাকে উপেক্ষা করে জিমি বড় শহরে সাফল্যের আশায় যায়।


Joni, Joni please don’t cry

You’ll forget me by and by

You’re just fifteen and I’m twenty two,

and Joni I just can’t wait for you.


সেখানে সে শুরু করে তার চাকরি জীবন। জিমি একসময় প্রতিষ্ঠিত হলেও তার স্মৃতির গভীরে গেঁথে থাকা জনি’র স্মৃতি তাকে দাপিয়ে বেড়ায়, জনি’র অশ্রুমাখা কথাগুলো তাকে তাড়া করে ফেরে।


Soon I left our little home town,

Got me a job and tried to settle down

But these words kept haunting my memory,

the words that Joni said to me.


প্রবল স্মৃতিকাতরতা থেকেই জিমি দীর্ঘ পাঁচ বছর পর একদিন তার ফেলে আসা সেই ছোট্ট শহরে জনি’র কাছে ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। সে জনি’কে বলতে চায় তার ভালোবাসার কথা।


I packed my clothes and I caught a plane

and I had to see Joni. I had to explain,

how my heart was filled with her memory

and ask my Joni if she’d marry me


কিন্তু হায়, সময় এবং নদীর স্রোত আসলেই কারো জন্য অপেক্ষা করেনা। সময়ে সবকিছু বদলে যায়, বদলে গেছে জনিও। সেই পাঁচ বছর আগের কিশোরী জনি আর কিশোরী নেই। ছোট্ বেলায় জিমি’কে দেয়া প্রতিশ্রুতি রক্ষার্থেই যেন জনি এখন বড় হয়ে গেছে, এখন সে তরুণী। জনি অশ্রুসজল চোখে জিমি’র দিকে তাকিয়ে থেকে বলে সে অনেক দেরি করে ফেলেছে। জনি বিয়ে করেছে জিমি’র এক ঘনিষ্ঠ বন্ধু জন’কে।


Jimmy, Jimmy please don’t cry

You’ll forget me by and by.

It’s been five years since you’ve been gone

Jimmy, I – (married) – your best friend John.


বিখ্যাত এই রোম্যান্টিক গানটা লিখেছেন কনওয়ে টুইটি। তবে তার আসল নাম হ্যারল্ড জেনকিন্স। তিনি ছিলেন আমেরিকার কান্ট্রি মিউজিকের লিজেন্ড। কী কারণে যেন প্রথম জীবনে তার ধারনা হয়েছিল, শো বিজনেসের জন্য তার পিতৃপ্রদত্ত্ব নামটা খুব একটা উপযোগী নয়। তাই নামটা পালটে ফেলে ছিলেন তিনি।  সাহিত্য-সংস্কৃতি জগতে্র অনেকেই যশ ও খ্যাতির লোভে বা লাভে কিংবা শখে বা জোসে নাম পাল্টান কিংবা একটা ছদ্মনাম নেন, এটা অনেক পুরনো ধারা। এর মধ্যে নতুনত্ব বা বিশেষত্ব কিছু নেই। কিন্তু, হ্যারল্ড জেনকিন্স এর ক্ষেত্রে বিষয়টা একটু অদ্ভুত, তিনি আরকানসাসের শহর কনওয়ে আর টেক্সাসের শহর টুইটিকে একত্র করে নিজের নাম নিয়েছিলেন কনওয়ে টুইটি। অবশ্য অনেকেই বলে থাকেন এই দুই শহরে তার দুই প্রেমিকা ছিল, তাদের স্মরণেই তিনি এই নাম নিয়েছিলেন।


কনওয়ে টুইটি জন্মেছিলেন মিসিসিপিতে ১৯৩৩ সালে। কান্ট্রি মিউজিক দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে উঠলেও তার শুরুটা হয়েছিল রক এন্ড রোল দিয়ে। এলভিস প্রিসলির মিস্ট্রি ট্রেন গান শুনেই রক এন্ড রোলে ঝুঁকে পড়েন টুইটি। প্রথম সাফল্য ধরা দেয় ১৯৫৮ সালে ‘ইটস অনলি মেইক বিলিভ’ গানের মাধ্যমে। এই গানের আট মিলিয়ন কপি বিক্রি হয় এবং বিলবোর্ড পপ মিউজিক চার্টের শীর্ষস্থান দখল করে ফেলে। তবে রক এন্ড রোল দিয়ে সাফল্য পেলেও টুইটির মূল আগ্রহ ছিল কান্ট্রি মিউজিকের প্রতি। ১৯৬৫ সাল থেকে তিনি কান্ট্রি মিউজিক রেকর্ড করা শুরু করেন। কিন্তু রক এন্ড রোলের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে শুরুর দিকে তেমন একটা পাত্তা পাননি তিনি। কিন্তু এরপর তিনি একের পর এক হিট গান দিয়ে সবাইকে চমকে দিতে থাকেন। ১৯৭০ সালে তিনি রেকর্ড করেন তার সবচেয়ে জনপ্রিয় গান হ্যালো ডার্লিং। কান্ট্রি চার্টে চার সপ্তাহে শীর্ষে ছিল এই গান। ১৯৭৫ সালের আগস্টে কনওয়ে টুইটি এবং তার ষোল বছরের  কিশোরী কন্যা জনি লী’র গাওয়া ‘ডোণ্ট ক্রাই জনি’ নামের এই অসাধারণ প্রেমের গানটি রিলিজড হয়।


নিচে গানটার লিরিক্স এবং ইউটিউব লিঙ্ক দিয়ে লেখার এখানেই ইতি টানছি।


গানের লিরিক্স- 


Don't Cry Joni

Song by Conway Twitty and Joni Lee


Jimmy please say you'll wait for me

I'll grow up someday you'll see

Savin' all my kisses just for you

Signed with love forever true

Joni was the girl who lived next door

I've known her I guess 10 years or more

Joni wrote me a note one day

And this is what she had to say

Jimmy please say you'll wait for me

I'll grow up someday you'll see

Savin' all my kisses just for you

Signed with love forever true

Slowly I read her note once more

Then I went over to the house next door

Her teardrops fell like rain that day

When I told Joni what I had to say

Joni, Joni, please don't cry

You'll forget me by and by

You're just fifteen I'm twenty two

Joni I just can't wait for you

Soon I left our little home town

Got me a job and tried to settle down

But her words kept haunting my memory

The words that Joni said to me

Jimmy please say you'll wait for me

I'll grow up someday you'll see

Savin' all my kisses just for you

Signed with love forever true

I packed my clothes and I caught a plane

I had to see Joni, I had to explain

How my heart was filled with her memory

And ask my Joni if she'd marry me

I ran all the way to the house next door

But things weren't like they were before

My teardrops fell like rain that day

When I heard what Joni had to say

Jimmy Jimmy please don't cry

You'll forget me by and by

It's been five years since you've been gone

Jimmy I married your best friend John.


ইউটিউব লিঙ্ক- https://www.youtube.com/watch?v=yC7vtM8DYTI



হদিসঃ ইন্টারনেট।



পোস্ট ভিউঃ 25

আপনার মন্তব্য লিখুন