এ আমার কেমন ভালোবাসা

কবিতা তোমার নামে নৌকা ভাসাই
এ আমার কেমন ভালোবাসা

এ আমার কেমন ভালোবাসা!  

দেখা হলেও কথা বলার, 

হাতে হাত রাখার,  

শরীরের স্পর্শ পাবার,  

তারুণ্যের উদ্দামে মাখা-  

অধরে নধরে একাকার হবার-  

অধিকার নেই।


এ আমার কেমন ভালোবাসা! 

রাগ অনুরাগ আর,  

মান অভিমান ভালোবাসার,  

চোখে চোখ রাখার,  

কোন দূরলোকে – একান্ত নির্জনে-  

প্রেমের বরষায় সিক্ত হবার-  

অধিকার নেই।


এ আমার কেমন ভালোবাসা!  

নিঃশঙ্কে স্বপ্ন দেখার,  

প্রেমের ফানুস গড়ার,  

প্রেম সুধা পান করার,  

ঘন কুন্তলে হাত গুঁজে-   

অধরে চুমু দেবার 

অধিকার নেই।


আশা-নিরাশার দোলাচলে সকল অভিলাষা-    

জানিনা আমাদের মাঝে এ কেমন ভালোবাসা!



পোস্ট ভিউঃ 29

আপনার মন্তব্য লিখুন

আমার শব্দযাত্রায় সঙ্গী হতে