পাখির ডানায় সন্ধ্যা আসে-
প্রহেলিকায় ভাসমান,
স্খলনের আবেশ সহ।
নির্জীব নিস্তব্ধতার অপরাহ্ণে-
নেতানো দেহের মতো,
ঢলে পড়ে, এলোবেশে।
আঁধিয়ারী সারা পট,
সুর্যের শেষ শিখা-
বাঁকা তালপত্রে,
স্পন্দনের শেষ সীমা বিলীন-
অঘোরের অসীমতায়।
বিলীন হয়নি এ মানসভূমে লালিত-
স্মৃতির মিনারগুলো,
সেখানে সহস্র নীহারিকা তুমি-
অক্ষয় অম্লান।
পোস্ট ভিউঃ 11