
মেঘ, পাহাড়ের গল্প
আমাদের মাঝে যেটা ছিল সেটা আসলে প্রেম না, সেটা হয়তো ছিল মুহুর্তের ভালোলাগা- যা আমাদের আচ্ছন্ন করে রেখেছিল। আমাদের হয়নি ছুঁয়ে ছুঁয়ে পথচলা- হয়নি স্পর্শ বিনিময়, আমাদের ভালোবাসাবাসি হয়নি।
সুমন সুবহান
ভিউস: ০
মোট অধ্যায়: ১৬
অর্ডার করুন
আমাদের মাঝে যেটা ছিল সেটা আসলে প্রেম না, সেটা হয়তো ছিল মুহুর্তের ভালোলাগা- যা আমাদের আচ্ছন্ন করে রেখেছিল। আমাদের হয়নি ছুঁয়ে ছুঁয়ে পথচলা- হয়নি স্পর্শ বিনিময়, আমাদের ভালোবাসাবাসি হয়নি।
সুমন সুবহান
ভিউস: ০

ভালোবেসে কতবার ছুঁয়ে গেছি শার্সিটা লোহার গরাদ-জানালার চৌকাঠ জানে, যদি কখনো নাম ধরে ডাকো সে অপেক্ষায় ছাদের কার্নিশে রেখে গেছি নোনাজল, ছুঁয়ে দেখো, তোমার জন্য আকাশের নীলে, বেঁধেছি ঘর কাক জোছনা ভোরে- বুকের পাঁজরে বিছিয়েছি শীতল পাটি গভীর দু’চোখ জানে, তুমি জিজ্ঞেস কোরো।
সুমন সুবহান
ভিউস: ০

ছেলেটার সাথে সেপিয়া বিকেল-মায়াবী সন্ধ্যেয় আর দেখা হয়নি শহীদ মিনারের বেদীতে বসে সে আর কখনো আনমনা হয়নি, সেই যে ছেলেটা, যে পুরু লেন্সের ভেতর দিয়ে জোছনা দেখতে ভালোবাসতো আর শ্রাবণের নিযুত ধারায় ভিজে একসা হয়ে প্রেমিকার ঠোঁটে একবার চুমু খেতে চেয়েছিলো।
সুমন সুবহান
ভিউস: ০

কতবার ভেবেছি দূরে সরে যাবো, কতবার ভেবেছি ভুলে যাবো অথচ- নিখোঁজ ভাবনা আমাকে নতুন করে কাছে টানে বেলাভূমিতে আছড়ে পড়া জলোচ্ছাসের মতো, ফিরে আসার বাহানা নিয়ে- প্রতিবার, আমি প্রতিবার নতুন করে প্রেমে পড়ি নতুন করে নিঃস্ব হবার প্রতিজ্ঞায়।
সুমন সুবহান
ভিউস: ০

মেঘ ফিরিয়ে দিওনা- একদম এলোমেলো হয়ে যাবো, তুমি পালমিরা দেখেছো-ফুজিয়ামা দেখেছো দেখেছো ভস্তক নগরীর শীতলতা, প্রেমিকের হৃদয় দেখোনি- তুমি দেখোনি কতোটা পুড়লে একটা হৃদয় হয়ে যায় খাঁটি সোনা!
সুমন সুবহান
ভিউস: ০

এই শহরটা ফরমালিনে ডুবে আছে, কবি শূন্য কফির পেয়ালা সামনে বসে আছেন- চুপচাপ, চিনির দুটো কিউব আর একটা চামচ পড়ে আছে টেবিলের ওপর, অথচ কোন মাছি নেই, নিঃসঙ্গতা কাটাতে কখনও একটা মাছি কিংবা বেড়াল, নিদেনপক্ষে একটা বদভ্যাসের বড় প্রয়োজন হয়, অথচ কবি’র কোন বদভ্যাস ছিল না।
সুমন সুবহান
ভিউস: ০

আমাদের সোনালি বিকেলের সাক্ষী যে চিলেকোঠা তার কপাটেও আজ মরচে ধরেছে, আচারের বয়াম-আমচুর-শুকনো লঙ্কা পাহারা দেবার ছলে- আমাকে আর ছাদের কার্নিশে যেতে হয়না, ঠোঁটের প্রান্ত-বুকের জমিনে আদর মেখে কতদিন- কতদিন ‘মা ডাকছে, যাই’, বলে লুট হতে হতে পালিয়ে যেতাম! তারপর ওভাবে আর কেউ স্পর্শ করেনি রওনক দা!
সুমন সুবহান
ভিউস: ০

কান্না লুকিয়ে রাখায় জেনো চোখের সুখ নেই এখনও মুঠোফোনে কারো অপেক্ষার রোদ- ছায়া দিয়ে গ্রাস করে প্রবল প্রতিরোধ, এখনও বন্ধ জানালায় তোমার ছবি আঁকি হৃদয় খুড়ে আজো গোলাপের প্রতিমা খুঁজি, তুমি আট প্রহরের অভ্যেস হয়ে আছো।
সুমন সুবহান
ভিউস: ০