
ভুল দরজায় করাঘাত
অভিমানের পাহাড় ছুঁয়েছে ভেজাচোখ- স্মৃতির প্রতিটা ভাঁজেও জমেছে বেশ ক'ফোঁটা, কিন্তু তোমাকে কিছু বলবো না। না বলা অভিযোগে ভরে গেছে ডাকবাক্স, ডাকপিওনকে বলেছি চেনা পথে ফিরে যেতে- তোমার কাছে তবু ফিরবো না।
সুমন সুবহান
ভিউস: ০
মোট অধ্যায়: ১৬
অর্ডার করুন
অভিমানের পাহাড় ছুঁয়েছে ভেজাচোখ- স্মৃতির প্রতিটা ভাঁজেও জমেছে বেশ ক'ফোঁটা, কিন্তু তোমাকে কিছু বলবো না। না বলা অভিযোগে ভরে গেছে ডাকবাক্স, ডাকপিওনকে বলেছি চেনা পথে ফিরে যেতে- তোমার কাছে তবু ফিরবো না।
সুমন সুবহান
ভিউস: ০

পোস্ট অফিসের সামনে পড়ে থাকা ডাকবাক্স জানে একলা থাকার অনুভূতি- একাকীত্ব কতোটা পোড়ায়! অঘ্রানের পাতাঝরা বিকেলে- কখনো একলা হলে নিজেকে জিজ্ঞেস কোরো, তোমার পোড়া চোখ জানে একদিন আমিও ছিলাম- সমস্ত না থাকা জুড়ে।
সুমন সুবহান
ভিউস: ১

গভীর রাতের দীর্ঘশ্বাস তোমাকে ছোঁবে না, তোমাকে ছোঁয়ার যে অদম্য বাসনা- তাও ছোঁবে না জানি, সহস্র বছরের যন্ত্রণা বুকে তাই ছাই হই, আমি ক্রমাগত পুড়ে ছাই হই তবু- তোমাকে ছুঁয়ে থাকার ইচ্ছেটা ফুরোয় না।
সুমন সুবহান
ভিউস: ০

মতিহারের সবুজ চত্বর আজ শূণ্য কৃষ্ণচূড়ার ডালে জমাট নিস্তব্ধতা, কাজলা-তালাইমারি-ভদ্রার আকাশে নিঃসঙ্গ চিল এই বসন্তে ফুল ফোটেনি বলে তরুণীরা ফিরে গেছে, প্যারিস রোডের ধূলো ফিরে গেছে বিরহের কাছে- পদ্মার খাঁখাঁ বিরান প্রান্তে শুধু কয়েকটা শালিক আর ছাদের কার্নিশে একটা কাক অনেকক্ষণ ডেকে যায়।
সুমন সুবহান
ভিউস: ০

প্রথাসিদ্ধ ভালোবাসায় কখনো বিশ্বাস ছিলোনা তবু তালগাছ টার মতো টানটান শরীর নিয়ে- শুধু ঘাই মেরে যাও, পিছনে ফেলে রাখো সময়ের বলিরেখা-জলের দাগ, প্রিয়, দূরত্ব শুধু দূরত্বই বাড়ায় তবু- কাছে আসার জন্য কখনো কখনো আমাদের খানিকটা দূরত্বে সরে যেতে হয়।
সুমন সুবহান
ভিউস: ০

আমার কাছে হেমন্ত মানে বিষাদ ঘন দিন, পাতাঝরা দুপুরে মর্মর ধ্বনির সাথে- জমাট বিষন্নতা মেখে কারো ফিরে যাওয়া শহরের বুকে পড়ে থাকে পদচিহ্ন, তার হাতে- ছায়া মাড়ানোর সুখ আর আমার বুকচাপা দীর্ঘশ্বাস, শিউলির ঘ্রাণে নারী ফিরে যায়।
সুমন সুবহান
ভিউস: ০

অমন বর্ষানামা চোখ কেউ না দেখুক- স্ফটিক চূর্ণের মতো ঠোঁটের দ্যুতিতে আর কেউ না তাকাক, গঙ্গোত্রী গ্লেসিয়ারের হিম-শীতল গাম্ভীর্যে- পেশাদারিত্বের কাঠিন্যে নিজেকে আড়াল কোরো- নইলে একদিন ধরা পড়ে যাবে, সত্যি বলছি, ধরা পড়ে যাবে একদিন-
সুমন সুবহান
ভিউস: ০

আজন্মের অভিমান বুকে সে ফিরে গেছে নিয়ে গেছে খুচরো পয়সার মতো- একটা একটা করে জমিয়ে রাখা স্মৃতি, জমাট অভিমান-ফসিল অনুভূতি সে চলে গেছে বিকেলের ছায়ার মতোন।
সুমন সুবহান
ভিউস: ০