
তোমাকে খুঁজে পেতে আমি কিনা করেছি
তোমাকে খুঁজে পেতে কিনা করেছি! কিশোর রোদের দুপুর-জোনাকির রাত ঘন বর্ষার দিন-কাল বোশেখের বিকেল স্মৃতির শিলা লেখ, ফেলে আসা পদচিহ্ন- কোথায় না খুঁজেছি! সবুজ ঘাসের বুক-সফেদ নীহারিকা মেঘের ভাঁজে ভাঁজে, গ্রহান্তরে ছুটে ফিরেছি, তোমাকে খুঁজে পেতে আমি কিনা করেছি!
সুমন সুবহান
ভিউস: ০






