
মনস্তাপের কারণ
লতা-গুল্মে পরিপূর্ণ হোক তোমার বৃক্ষের সংসার- লাউডগা সাপের স্নিগ্ধতার মতো যৌবনবতী হয়ো, ফলবতী হোক অঘ্রানের নিকোনো উঠোন- নিষাদ যুবকের স্বেদবিন্দু ছুঁয়ে যাক অযুত বিবমিষা, অর্বাচীন চোখ মাঝে বরফ গলা নদী,টলটলে অফুরান- তোমার আঙিনায় আমি রোজ স্বপ্ন শুকাই, চোখ, তুমি ঘুম হয়ো মনখারাপের রাতে।
সুমন সুবহান
ভিউস: ০






