
আবছায়া মুখ
একদিন ফুরোবে অমানিশা-আঁধার- উঠবে রঙিন ভোর, ঘুমন্ত নগর আড়মোড়া দিবে-জেগে উঠবে শত কর্মব্যস্ততার করে অবসান। জানি হাতছানি দিবে, প্রতীক্ষার শেষে শার্শীতে ভেসে থাকা আবছায়া মুখ।
সুমন সুবহান
ভিউস: ০
মোট অধ্যায়: ১৬
অর্ডার করুন
একদিন ফুরোবে অমানিশা-আঁধার- উঠবে রঙিন ভোর, ঘুমন্ত নগর আড়মোড়া দিবে-জেগে উঠবে শত কর্মব্যস্ততার করে অবসান। জানি হাতছানি দিবে, প্রতীক্ষার শেষে শার্শীতে ভেসে থাকা আবছায়া মুখ।
সুমন সুবহান
ভিউস: ০

আমাদের আবারও দেখা হবে জানি- অন্য কোথাও অন্য কোনো আকাশের চাঁদোয়ায়, আমাদের দেখা হবে লক্ষ-কোটি বছর পরে হলেও, পলকা বৃষ্টির শেষে বিকেলের নরম রোদের মতো তোমার চিবুক স্পর্শ করার অবোধ্য অভিলাষ আমাকে ছুঁয়ে যাবে জন্ম থেকে জন্মান্তরে।
সুমন সুবহান
ভিউস: ০

কতদিন বাবা ওভাবেই- বইয়ের পাতায় সেঁটে থাকতে থাকতে ঘুমিয়ে গেছেন আর মা কখন যেন ধীর পায়ে চোখ থেকে চশমাটা- কিংবা বুকের জমিনে কাৎ হয়ে পড়ে থাকা- বইটা সরিয়ে বিছানার পাশে টেবিলে রেখে দিতেন। বাবা, বই আর কালো ফ্রেমের চশমা মাখা স্মৃতি আমার শৈশব-কৈশোর-তারুণ্য একাকার করে দেয়!
সুমন সুবহান
ভিউস: ০

জানি একদিন সব ঠিক হয়ে যাবে ধুয়ে যাবে সব বিষন্নতা মারী ও মড়কে আক্রান্ত এই নগরী শ্বাস ফেলবে মুক্ত আকাশে।
সুমন সুবহান
ভিউস: ০

পার্কের বেঞ্চটাতে বসা হয়নি কতোদিন সেখানে হয়তো ধুলোর চাদরে- সংসার পেতেছে নতুন কোন মুখ, বাদাম বিক্রেতা ছেলেটা হয়তো আজো আমাদের অপেক্ষায় থাকে- হয়তো নতুন কোন গল্প বুনে বসে থাকে তার জীবনের গল্প শোনা হয়না অনেকদিন।
সুমন সুবহান
ভিউস: ০

এই যে এতো জ্বালা-পোড়া হৃদয় ভাঙ্গে হৃদয় খরা ছায়ার সাথে বোঝা পড়া এসব আমার ভালোই লাগে। ভালো লাগে রক্ত ক্ষরণ ভালোবাসার তীব্র দহন।
সুমন সুবহান
ভিউস: ০

জানালাটা খুলে দাও মাধব আধো আলো আধো ছায়া আসুক গা ছমছমে অপার্থিব আলোয় ভেসে যাক ঘর আজ দুগ্ধধবল জোছনার রাত দেহত্যাগের এই তো উত্তম সময়, জানালার কপাট খুলে দাও আমার গৃহত্যাগী আত্মাটা খোলস ছেড়ে বেরিয়ে পড়বে এখুনি, এই মাঝ রাতে সিদ্ধার্থের মতো ছেড়ে যাবে জঙ্গম-স্থাবর।
সুমন সুবহান
ভিউস: ০

আমি আকাশের নীল অসীমের মাঝে- পরিযায়ী বলাকার ফেলে আসা পথের ঠিকানা হতে পারি, আমি হতে পারি কোন এক দস্যি ছেলের চঞ্চল দু’হাতে- চৈত্রের-বোশেখের কোন মাতাল প্রহরে দিকভ্রান্ত ঘুড়ির লাটাই কিংবা লাটিমের রঙিন সুতো। তোমাকে ভালো বাসতে-বাসতে আমি প্রদীপের ক্ষয়ে যাওয়া শিখা হতে পারি জানো!
সুমন সুবহান
ভিউস: ০