
চেয়ে থাকি তোমার অপেক্ষায়
হয়তো হবে না দেখা কোনদিন- শুধু রয়ে যাবে তুমি স্মৃতিতে আমার, অফিসের কাজের ফাঁকে, করিডরে অবসরে কিংবা লাঞ্চব্রেকে খুঁজবে চঞ্চল দুচোখ তবু আর পাবেনা খুঁজে আমায়।
সুমন সুবহান
ভিউস: ০
মোট অধ্যায়: ১৬
অর্ডার করুন
হয়তো হবে না দেখা কোনদিন- শুধু রয়ে যাবে তুমি স্মৃতিতে আমার, অফিসের কাজের ফাঁকে, করিডরে অবসরে কিংবা লাঞ্চব্রেকে খুঁজবে চঞ্চল দুচোখ তবু আর পাবেনা খুঁজে আমায়।
সুমন সুবহান
ভিউস: ০

রপর সেই রাতজাগা পাখিটার মতো- ইতিও হারিয়ে গেল, অন্য আকাশের ভাঁজে, অন্য আকাশের ঠিকানায়। পাখিটা আমার ঘুম নিয়ে গিয়ে ছিলো আর- ইতি নিয়ে গেলো আমার রংধনু,মেঘ,বন,পাহাড় ভেজা স্বপ্ন, কিন্তু ও নদীটা নিতে পারেনি,
সুমন সুবহান
ভিউস: ০

বুকের গভীর থেকে আবেগের ঘূর্ণি পাক খেয়ে কোথায় মিলিয়ে যায়! তোমার মায়াবী চোখে এখন ক্লান্তির ছাপ, জুলফির প্রান্তে রূপোলি আভা পৃথিবীর বয়সী নারীদের মতো তুমিও বুড়িয়ে যাচ্ছো মানতে কষ্ট হয়!
সুমন সুবহান
ভিউস: ০

ভালোবাসা মানে শঙ্খ লাগার মতো- শরীরের সাথে শরীর আষ্টেপৃষ্ঠে বেঁধে থাকা নয়, নিঃশ্বাসের মাঝে ডুবে থাকা, তাও নয় ভালোবাসা মানে নিঃস্ব হবার প্রতিযোগিতা ক্রমাগত ক্ষয়ে যাওয়া পাললিক শিলার মতো। রূপ থেকে অরূপের সন্ধানে- মোক্ষ লাভের বাসনায় একাকার হয়ে যাওয়া।
সুমন সুবহান
ভিউস: ০

লকডাউনের শেষে, ছড়িয়ে পড়েছে ঠিক- সীসা আর কার্বন, জীবনের সংগ্রাম ব্যাক লাইট-সাইরেন, বনসাই স্বপ্ন আধ পোড়া সিগারেট, পানের পেয়ালা-পিক ইস্ট্রৌজেনে চুপিসারে, টেস্টোস্টেরনের মৌতাত। এই শহরটা আমার না।
সুমন সুবহান
ভিউস: ০

আমাদের অনেকগুলো দীর্ঘ নিঃশ্বাস ছিলো, কিন্তু তবুও আমরা স্বপ্ন দেখতাম, পথ চলতাম সমান্তরাল রেখায়, আমাদের গল্পের ছিলো না সফল সমাপ্তি, না ছিলো ভবিষ্যৎ আমরা আসলে জানতাম আমাদের পরিণতি। আমাদের ছিলো ভালোবাসায় দগ্ধ প্রহর, না পাবার ব্যাকুলতা তবুও আমরা স্বপ্ন দেখতে ভালোবাসতাম।
সুমন সুবহান
ভিউস: ০

তোমার ওই হাসিমুখ আমাকে দেখিও না, ধূধূ পথ বালিয়াড়ির শেষে এক আঁজলা জলের মতো পরম আরাধ্য ছিল যে হাসি- এই নষ্ট শহরের সরীসৃপ মানুষদের সামনে বহু ব্যবহারে তাতে আজ গ্যাংগ্রিন ধরেছে।
সুমন সুবহান
ভিউস: ০

‘মাটিবালা’ একাই। এলেন, বসলেন আর- মনোযোগের পুরোটা দখল করে রাখলেন। এরপর অনেকটা সময় আমি কি এক ঘোরে! না পারি সীট থেকে উঠতে, না পারি বসতে। না পারি বইএর পাতায় চোখ ঠেসে রাখতে। আবার কিছু জিজ্ঞেস করতেও ভয়! যদি কিছু না বলে! যদি মুখ ফিরিয়ে নেয়!
সুমন সুবহান
ভিউস: ০