
তুমি কি রকম চলে গেলে
তুমি আমার শহরটা কাঁদিয়ে চলে গেলে- শহরটা আজ কাঁদছে, কাঁদছে ছাদের কার্নিশে শালিকের চোখ- নুয়ে থাকা গোলাপের ঝাঁড়-দোলন চাঁপা বিপন্ন প্রজাপতি-বিষণ্ণ ঘাসফড়িঙ, কাঁদছি আমিও।
সুমন সুবহান
ভিউস: ০
মোট অধ্যায়: ১৬
অর্ডার করুন
তুমি আমার শহরটা কাঁদিয়ে চলে গেলে- শহরটা আজ কাঁদছে, কাঁদছে ছাদের কার্নিশে শালিকের চোখ- নুয়ে থাকা গোলাপের ঝাঁড়-দোলন চাঁপা বিপন্ন প্রজাপতি-বিষণ্ণ ঘাসফড়িঙ, কাঁদছি আমিও।
সুমন সুবহান
ভিউস: ০

মেঘের রূপোলী রেখায় নিঃসঙ্গ চিলের হাহাকার- মধ্য দুপুরের করুন কন্ঠ তোমাকে স্পর্শ করেনা জানি, ছাদের কার্নিশে বিষন্ন শালিকের চোখ- ডাহুকের ম্লান আহাজারি তোমাকে কখনো ছুঁতে পারেনি, জমাট নিস্তব্ধতায় প্রেমিকের ডুবে থাকা, বিষন্ন আবেগ- তাও স্পর্শ করেনা জানি।
সুমন সুবহান
ভিউস: ০

মেঘ মানে তো আকাশ যাকে প্রবল ভালোবেসে- পায়নি, ফিরে গেছে জমাটবদ্ধ শূন্যতারই কাছে।
সুমন সুবহান
ভিউস: ০

দেয়ালের মতো গাছেরাও বোঝে- কেঁপে উঠে জানান দেয়, জেগে আছি কবি, জেরিকো শহরের সেই যুবকের মতো আমিও- পশ্চিম দেয়ালে মনস্তাপের গল্প শোনাই। কথা বলার গভীর অভিপ্রায়ে একদিন বার্লিন শহরের দেয়ালটা ভেঙে ফেলা হলো, সেদিন বন শহরের সোনালী চুলের এক তরুণী- এই সেপ্টেম্বর রেইনে কথা বলবে বলে
সুমন সুবহান
ভিউস: ০

ভালোবেসে একদিন গড়েছিলাম যে সৌধ-মিনার, পিসার হেলানো টাওয়ারের মতো তা নুয়ে যেতে যেতে ছাইভস্মের মতো মিশে গেছে চোখের নোনাজলে, চিতার ঘৃতকাষ্ঠে রেখে গেছে টুকরোরা, কিছু দীর্ঘশ্বাস! সময়ের জলছাপে নির্লিপ্ত নারী ভালোবাসেনি গ্রন্থিমোচনে তার ছিল কিছু রাঙতা সংলাপ,
সুমন সুবহান
ভিউস: ০

হিজলের চোখে আজো নিস্ফলা দুপুর- ভবঘুরে মাছ খোঁজে শ্যাওলার আঁচল পৃথিবীর ধূসরতা আজো যেন একইরকম জানালার চৌকাঠে জমে থাকে কমলা বিকেল, নিঃসঙ্গ চিল ওড়ে আকাশের ভাঁজে-
সুমন সুবহান
ভিউস: ০

সময়টা ছিল দুপুর-চারদিকে চেপে বসা শহুরে নির্জনতা, তোমার পরনে শাড়ি, কি সুন্দর সেজেছিলে টিভি স্টেশন থেকে সরাসরি এলে বুঝি- তোমার পুরোটা জুড়ে কেবলই কর্মব্যস্ততা, টেবিলের শূন্য কাপে তখনও জমাট নিঃসঙ্গতা।
সুমন সুবহান
ভিউস: ০

কমলা রোদের ক্যানভাসে আধপোড়া স্মৃতি- স্প্যারোতে কাটানো বিকেল, চামচের নিমগ্ন টুংটাং মুখোমুখি বসে থাকা নিশ্চুপ ঘোরলাগা প্রহর, চিবুকের টোলে লুণ্ঠিত আবেগ সিগারেটের কুণ্ডুলীতে মিশে গেছে নক্ষত্র পানে, চৈত্রের দাবদাহে পোড় খাওয়া অনুভূতি আর বডিব্যাগে ছিল অবশিষ্ট দু’ফোঁটা মুগ্ধতা!
সুমন সুবহান
ভিউস: ০