
কয়েদী নাম্বার ৯২৭
প্রতিদিন এভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হয় লাশের সারি নিখোঁজের বিষন্ন মিছিল! আসলেই এটা কি হলো! কোন সভ্য রাষ্ট্রে এটা কিভাবে হয়! আমাদের চোখ অপেক্ষায় থাকে পরবর্তী লোকটার! আমরা অপেক্ষায় থাকি আরেকজন লোরকার।
সুমন সুবহান
ভিউস: ২
মোট অধ্যায়: ৮
অর্ডার করুন
প্রতিদিন এভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হয় লাশের সারি নিখোঁজের বিষন্ন মিছিল! আসলেই এটা কি হলো! কোন সভ্য রাষ্ট্রে এটা কিভাবে হয়! আমাদের চোখ অপেক্ষায় থাকে পরবর্তী লোকটার! আমরা অপেক্ষায় থাকি আরেকজন লোরকার।
সুমন সুবহান
ভিউস: ২

তুমি বাগানের সব গোলাপ ধ্বংস করতেই পারো পিষে ফেলতে পারো পিটুনিয়া'র কোমল পাপড়িগুলো কোকিল তবু ডাকবেই, বসন্ত ফিরে আসবে জেনো, আমাকে খাঁচায় বন্দি করতেই পারো- পায়ে পরিয়ে দিতে পারো নিষেধের বিবিধ শৃঙ্খল, তুমি চাইলে মুখটা বেঁধে রাখতেও পারো- তবু জেনো প্রতিবাদ করবোই।
সুমন সুবহান
ভিউস: ১

এখানে সময় স্তব্ধ, থেমে গেছে শিশুর কোলাহল – কিশোরীর চপলতা - কিংবা কোনো এক মাঝ দুপুরে - সাঁতরে বেড়ানো গর্বিত রাজহাঁস গুলো , বিষণ্ণ বায়স ভুলে গেছে তেষ্টা মেটানোর কথা--- বাতাসে তার আর্ত চীৎকার - যেন স্বজন হারানোর ব্যাথা ।
সুমন সুবহান
ভিউস: ১

সেই যে নরম হাতের ফর্সা একহারা ছেলেটা- ওর বুকে এতো স্বপ্ন! এতো দ্রোহ! এতো দহন ও কোথায় পুষে রেখেছিলো? সময়, স্বপ্ন আর শ্রমের সাথে আপোষ করে- আমরা কেউ আমলা, কেউ খাঁটি বুর্জোয়া আবার কেউ পাতি বুর্জোয়া হয়েছি, শুভাগত হোম বেওয়ারিশ লাশ হয়েছে।
সুমন সুবহান
ভিউস: ১

মাসিমার দুচোখে ছানি পড়েছে- জেল থেকে ছাড়া পেলে অপারেশন করাবে কিন্তু তা আর করা হয়ে ওঠেনি। শুভাগত সেই যে গেলো- সে আর ফিরে আসেনি।
সুমন সুবহান
ভিউস: ০

সেই যে আমার ছোটবেলা! আমাদের বন্ধন! মাসিমার নাড়ু-বায়োস্কোপ-লেবেন্চুস সব স্মৃতি কেমন ফিকে-পানসে হয়ে গেলো! আমরা যে একইরকম, রক্ত-মাংসের মানুষ এই পরিচয়টা তবে কোথায়! তবে কি ধর্মের পরিচয়টাই আজ বড় হয়ে গেলো!
সুমন সুবহান
ভিউস: ০

সেই যে শুভাগত! আমার বন্ধু- রোজ সাইকেলে প্যাডেল মারতে মারতে যে ইসকুলে আসতো, পিঠে নীল ক্যাম্বিসের ব্যাগ! ক’দিন আগে পায়রা চত্ত্বরে রাঙা বৌদির সাথে দেখা, দু’হাতে শাখা, কপালে সিঁদুর আর চোখে ঘন কাজল- ওকে কি যে দারুণ লাগছিলো!
সুমন সুবহান
ভিউস: ০

শুভটা শুয়ে আছে লাশকাটা ঘরে, টেবিলের ওপরে- ডোম আর ডাক্তারের অপেক্ষায়, আমরা কিছু মানুষ আর কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছি শিমূল গাছটার নীচে এলোথেলো ঝোপঝাড়-গাছপালা এই প্রখর রোদেও কী রকম ভয় মিশে আছে।
সুমন সুবহান
ভিউস: ০