Fifty Shades of Grey সিনেমার বিখ্যাত গান, গেয়েছেন Ellie Goulding। লিরিক এর ষষ্ঠ লাইনের দিকে তাকালে ‘Holy Grail’ শব্দের দিকে চোখ পড়বে। এখন প্রশ্ন আসে ‘হোলি গ্রেইল’ আসলে কি?
নিখিল এর আগেও হাতবোমা বানিয়েছেন, তবে পদ্ধতিটা খুব স্থূল। নিখিল তার দুই সহযোগী, গোলাম মোরশেদ নয়ন এবং কাইয়ুমকে নিয়ে বোমা বানানো শুরু করেন। বেশ কয়েকটা বোমা বানানো হয়ে গিয়েছিল।
বনলতা সেন কবিতায় কবি জীবনানন্দ দাশ অশোকের ধূসর জগতের কথা বলেছেন। অশোকের জগতটা আমাদের কাছে আসলেই ধূসর থাকতো যদি জেমস প্রিন্সেপ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে ১৮১৯ খ্রিষ্টাব্দে কলকাতায় না আসতেন।
এর আগে কয়েকটা বাগধারার পিছনের গল্প বা পৌরাণিক উৎস নিয়ে লিখেছিলাম। আজ সেরকমই একটা বাক্য ‘সত্য সেলুকস! কী বিচিত্র এই দেশ’ নিয়ে লিখবো। এটা বাগধারা না হলেও বহুল প্রচলিত একটা বাক্য এবং এর একটা পৌরাণিক উৎস না, ইতিহাস আছে।
যোশেফ যে লিনেন কাপড় দিয়ে যীশুর (Jesus Christ) মৃতদেহটা মুড়িয়ে দিয়েছিলেন সেই কাপড়টাই ইতিহাসে ‘শ্রাউড অফ তুরিন’ নামে খ্যাতি লাভ করেছে। কাফনের এই কাপড়টা ৪.৩৬ মিটার লম্বা ও ১.১০ মিটার চওড়া এবং সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা হলো সেখানে একজন ক্রুশ বিদ্ধ হওয়া লোকের দেহের ছাপ পাওয়া গেছে।
পর্তুগীজ জাতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আনারসের কথা এসে যায়, কারণ আজ থেকে চারশ বছর আগে বাংলায় ওই ফলটা তারাই এনেছিল। আমরা আনারস বললেও পর্তুগিজ ভাষায় ‘আনানাস’ বলে।
বাঙলার ইতিহাসে ১২০৬-১৭৬০ সাল পর্যন্ত সময়কে বলা হয় মধ্যযুগ। এযুগের রচিত ‘পূর্ববঙ্গ গীতিকায়’, আলাওলের ‘পদ্মাবতী’ কাব্যে, বিজয় গুপ্তের ‘মনসামঙ্গল’ কাব্যে এবং মুকুন্দরামের ‘চণ্ডীমঙ্গল’ কাব্যে পর্তুগীজ ফিরিঙ্গি ও মগদের অত্যাচারের বিভীষিকা ও অরাজকতার কাহিনী বিশেষভাবে উল্লিখিত হয়েছে।