
অধিকার
আমাদের অনেকদিন দেখা হয়না- কথা হয়না, আমাদের অনেকদিন জানা হয়নি আমরা কেমন আছি! একই আকাশের নিচে আমাদের বসবাস- অথচ আমাদের কথা হয়না, দেখা হয়না- আমাদের হয়তো দেখা হতে নেই।
সুমন সুবহান
ভিউস: ০
মোট অধ্যায়: ২৪
অর্ডার করুন
আমাদের অনেকদিন দেখা হয়না- কথা হয়না, আমাদের অনেকদিন জানা হয়নি আমরা কেমন আছি! একই আকাশের নিচে আমাদের বসবাস- অথচ আমাদের কথা হয়না, দেখা হয়না- আমাদের হয়তো দেখা হতে নেই।
সুমন সুবহান
ভিউস: ০

যদি আচম্বিতে কখনো দেখা হয়- যদি কখনও দেখা হয়েই যায় পথের মাঝে, হৃদয়ের পোড়ামাটি খুঁড়ে জিজ্ঞেস কোরোনা কেমন আছি শুধু চোখের কোনের জমাট বাষ্প দেখে বুঝে নিও আমি ভালো আছি।
সুমন সুবহান
ভিউস: ০

তোমাকে ভালোবাসার অপরাধে এমনকি- অস্তিত্ব মুছে যেতে পারে এনআইডি'র ডাটাবেজ থেকেও, আমি স্রেফ মিলিয়ে যেতে পারি হাওয়ায়! তুমি চাইলেই আমার হৃদপিন্ড বিদীর্ণ করে দিতে পারো- ছুরির তীক্ষ্ণ ফলায় কিংবা নখের দুর্বৃত্ত আঁচড়ে, হাসতে হাসতে-
সুমন সুবহান
ভিউস: ০

অনিমেষ দা'র সাথে প্রথম দেখা কলেজের ক্যান্টিনে, কোন এক অলস দুপুরে ক্লাস ফাঁকির নির্জনতায় কোনের টেবিলটাতে একা বসে, মাথায় ঝাঁকড়া চুল- পরনে খাদি আর চোখে কালো ফ্রেমের চশমা, গভীর আগ্রহে টমেটো সসে সিংগারা মেখে খাচ্ছেন।
সুমন সুবহান
ভিউস: ০

চলে যাই বললেই কী যাওয়া হয়! স্পর্শ তো লেগে থাকে, ছায়ারা সরে গেলেও জমে থাকে স্মৃতি। তাহলে! আমরা আসলে যাইনা, আমরা ছুঁয়ে থাকি স্পর্শ হয়ে- স্মৃতি হয়ে।
সুমন সুবহান
ভিউস: ০

কোন এক বৃহস্পতিবার আমাদের দেখা হয়েছিলো, তারপর তোমাকে দেখিনি- তারপর আমাদের আর দেখা হয়নি। রাস পূর্ণিমায় জোসনার ধবল ছোঁয়া-যাযাবর মেঘ মুগ্ধ বোগেনভিলিয়া, কফির পেয়ালার নরম ঊষ্ণতা আর- ঠোঁটে লেগে থাকা স্মৃতিরা অপেক্ষায় থাকে। একেকটা দিন আমাদের দেখা হয়না।
সুমন সুবহান
ভিউস: ০

তারচে এইই ভালো, এই যেমন দূরত্বে আছে ছোঁয়ার বাহানা- স্পর্শও দূরত্বে আছে সময়ের মাপে, কফির কাপের আড়ালে তাকানোর নেই প্রত্যাশা, এভাবেই দূরত্বে থেকো দীর্ঘ একটা জীবন- কেউ বলতে পারবেনা আমরা কোনদিন ভালো বেসেছিলাম।
সুমন সুবহান
ভিউস: ০

তুমি চলে যাবার পর কতো কি যে ঘটে গেলো- তোমাকে বলা হলো না, দক্ষিণা বারান্দার টবে একটা লেবুর চারা লাগিয়েছিলে ওটা শাখায়-পাতায় এখন বেশ বাড়ন্ত এবারই প্রথম থরেবিথরে সাদাসাদা ফুল ফুটেছে ফল ধরবে বলে কি অদ্ভুত তার ঘ্রাণ!
সুমন সুবহান
ভিউস: ০