
সে আমার প্রেমিকা ছিল
বৃষ্টির ছাঁটে ডানা ঝাপটানো শালিকের মতো কফিশপের দরজাটা ঠেলে যে নারী বেরিয়ে গেল একটু আগেও সে আমার প্রেমিকা ছিল, আমাদের দুশো ঊনসত্তর দিন-সাড়ে চার ঘন্টার সম্পর্কে একটু আগে যতিচিহ্ন টেনে দিয়ে সে চলে গেল।
সুমন সুবহান
ভিউস: ০
মোট অধ্যায়: ২৪
অর্ডার করুন
বৃষ্টির ছাঁটে ডানা ঝাপটানো শালিকের মতো কফিশপের দরজাটা ঠেলে যে নারী বেরিয়ে গেল একটু আগেও সে আমার প্রেমিকা ছিল, আমাদের দুশো ঊনসত্তর দিন-সাড়ে চার ঘন্টার সম্পর্কে একটু আগে যতিচিহ্ন টেনে দিয়ে সে চলে গেল।
সুমন সুবহান
ভিউস: ০

রোদজ্বলা বৃষ্টিতে বিভ্রান্ত ফড়িঙের মতো- মরিয়া হয়ে জিজ্ঞেস করেছিলাম, ‘ভালোবাসো? শুধু একবার বলো, শুধুমাত্র একবার! একটিবার!’ তুমি হতবিহবল দু’চোখে তাকিয়েছিলে, তারপর- কফির কাপে চামচের টুংটাং থেমে গেলে বলেছিলে, ‘উত্তরটা একবারই দিব, আর কখনো জানতে চাইবেন না, প্লিজ!’
সুমন সুবহান
ভিউস: ০

- সরি। দেরি হয়ে গেলো। - ও তেমন কিছু না। এই ধরুন পৌণে সাতটা থেকে পৌণে আটটা, মোটে একটি ঘন্টা! - ওভাবে বলছেন! লজ্জা দিচ্ছেন কিন্তু। আসলে সপ্তাহের শেষ দিনটায় গাড়িগুলো যেন মদমত্ত হাতি! যেদিকেই যান না কেন জ্যাম, গাড়ির হর্ণ আর মানুষের অযথা কোলাহল।
সুমন সুবহান
ভিউস: ০

- প্রকৃতির কি অদ্ভুত খেয়াল দেখ! তোমার কথাটা সত্যি প্রমাণ করতেই শালিক জোড়া যেন উড়ে গেল। আমার সামনে এখন একটা নিঃসঙ্গ শালিক। এই মুহুর্তে সে ভিজছে বৃষ্টির জলে, আর আমি ভিজছি তোমার বিরহ ধারায়। এ আমার এক জীবনের কান্না, মেঘ। একটা অপূর্ণতার উপাখ্যান!
সুমন সুবহান
ভিউস: ০

- কী যে ছাইপাশ খান! কাকে পোড়ান? - কাউকে না, স্মৃতি পোড়াই, নিজে পুড়ি। - কেন এমন করেন? - কখনো ভালোবাসোনি বলে। - কেন এতো দুঃখবোধ কবি! - কেউ মুছে দেয়নি বলে। - কীসে এতো কষ্ট! - কেউ পাশে নেই বলে।
সুমন সুবহান
ভিউস: ০

- মিস করো? - কফির কাপে চিনি মেশাবার সময়টাতে, আছে কিছু স্মৃতি, আরও। - আরও! আর কি কি স্মৃতি আছে আমার! - আপনি জানতেন ব্ল্যাক কফি উইথ ব্রাউন সুগার, আলাদা করে। মাত্র এক চামচ, মাঝে মাঝে ছলকে যেত। আপনিই মুছে দিতেন আর...... - আর কি? শুনছি, বলতো। - ইচ্ছে করেই আঙ্গুল ছুঁয়ে দিতেন, এইতো।
সুমন সুবহান
ভিউস: ০

খুব যন্ত্রণা দেন কবি। বুঝতে চাননা। -ভালোবাসি বলে। -এটা কিন্তু ভালোবাসা নয়। এটা মোহ, কেটে গেলেই ছুঁড়ে ফেলে দিবেন, জানি। -ধারণাটা ভুল, আমার ভালোবাসা এরকমই ঝর্ণার মতো অপ্রতিরোধ্য। ভেঙ্গে চুরে...... -খুব পাগলামী করেন, জানেন! -সে তো তোমার জন্য। - আমার ভয় হয়।
সুমন সুবহান
ভিউস: ০

একদিন তোমার পুরোটা ছিল লেখার খাতা। হাসিটা ছিল রুবাই, কপোলের টোলটা সিজো আর চিবুকের তিল ছিল লিমেরিক। তুমি চাইতে অনুপ্রাস, আমি ওষ্ঠ আর অধরে মিলিয়ে দিতাম, তুমি চাইতে সনেট আমি চুলের কালো বন্যায় মেখে দিতাম। তুমি যা চাইতে চোখের গভীরে লিখে দিতাম।
সুমন সুবহান
ভিউস: ০